দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরের সাবের শরিফ খান শুভ এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সহ স্থানীয় বিভিন্ন সংগঠন।
রবিবার (২৯মে ) স্কুল শিক্ষার্থী,মাদ্রাসা শিক্ষার্থী, এলাকাবাসীর শতশত মানুষের অংশগ্রহণে সকাল সাড়ে ১১ টায় উপজেলার ঝানজাইল বাজারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শুভ’র পিতা- আলী উসমান খান,আব্দুল মতিন খান,শহীদুল ইসলাম,রফিক মন্ডল,শওকত হায়াত খান, আতিক খন্দকার, শামীম শেখ, ঝানজাইল ব্লাড ডোনেট এসোসিয়েশন এর সদস্য বৃন্দ সহ আরও অনেকেই।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, শুভ পড়াশোনার পাশাপাশি নগদ কাস্টম কেয়ারের অধীনে মার্কেটিং ম্যানেজার পদে চাকুরীর সুবাদে কলমাকান্দা থানা এলাকায় লেংগুড়া ইউনিয়ন,পূর্বধলা থানা সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। এই সুবাদে শাহানাজ আক্তারের সাথে পরিচয় হওয়ার পর তাদের প্রেম ভালবাসার সম্পর্ক হয়।
প্রেম ভালবাসা চলাকালে শাহানাজ আক্তারের সাথে প্রেমের সম্পর্কের অবনতি হওয়ার অনুমান ৮/৯ মাস পুর্বে মামলার আসামিরা শুভ’র মোটরসাইকেল সহ লেংগুড়া বাজারে আটকাইয়া মারপিট করে। এরপর পরিবারের লোক শুভকে ঢাকা পাঠিয়ে দেয় । পরে ঈদের ছুটিতে শুভ বাড়িতে আসলে শাহানাজ আক্তার মোবাইল করে দুর্গাপুর যাইয়া দেখা করিতে বলে । পরে লেঙ্গুরা এলাকায় শুভকে ডেকে নিয়ে পরিকল্পিত নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার এখনও পায়নি, আসামীরা সকলের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। শুভ’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায় বক্তারা।
উল্লেখ্য,শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দায় লেংগুড়া ইউনিয়নে কাঠালবাড়ি বাগান এলাকার সন্নিকটে গণেশ্বরী নদীর পাড় থেকে শুভর লাশ উদ্ধার করে কলমাকান্দা থানা পুলিশ। এরপর কলমাকান্দা থানায় ১.শাহনাজ আক্তার(২০) ২. সোয়েব মিয়া(২৩),৩.সোহেল মিয়া(৩৫), ৪.জুবায়েদ বিল্লাহ(৩০), ৫. মোঃ রফিকুল ইসলাম গোলাপ(৫৫),৬.আঃ কাইয়ুম(২৫),৭.ফাইজুল ইসলাম (৪১), ৮. আবু তাহের(৭০) সহ ৪/৫ অজ্ঞাত দিয়ে একটি মামলা করেন শুভর পিতা আলী উসমান খান। মামলার পর পুলিশ অভিযুক্তদের মধ্যে দুজনকে আটক করে থানা পুলিশ।
Leave a Reply