শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

মাধবপুরে বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুতের ২ ট্রান্সফর্মার পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিয়ন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে, সকাল ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে দুইটি বড় ট্রান্সফর্মারে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ চালায়।

এ সময় দাও দাও করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ছেঁয়ে যায়।বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী মোঃ মানিক জানান, হঠাৎ শব্দ করে আগুন ধরে যায়। তাৎক্ষণিক কর্মকর্তা-কর্মচারীরা অফিস থেকে বের হয়ে দেখেন বিদ্যুৎ কেন্দ্রে আগুন চলছে।

কীভাবে আগুন ধরেছে, এ ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।স্থানীয় বাসিন্দা সামছুল আলম উজ্জ্বল জানান, আগুনের কালো ধোঁয়ায় এলাকা অন্ধকার হয়ে যায়। বাসাবাড়ির মানুষ ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোঃ রফি জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে বিদ্যুতের বড় দুইটি ট্রান্সফরমার পুড়ে ছাই হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com