শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্পন্সর না পাওয়ায় সাংস্কৃতিক পোগ্রাম থাকছে না কুবির প্রতিষ্ঠাবার্ষিকীতে

স্পন্সর না পাওয়ায় সাংস্কৃতিক পোগ্রাম থাকছে না কুবির প্রতিষ্ঠাবার্ষিকীতে


কুবি প্রতিনিধি

প্রতিবারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন  এবারও দায়সারাভাবে কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপনের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপনের জন্য গঠিত কমিটি ও উপাচার্য বলছেন স্পন্সর না পাওয়ায় বৃহৎ পরিসরে অনুষ্ঠান না করার কথা।


২৫ মে (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২২’ উদযাপনের লক্ষ্যে গঠিত কমিটির কার্যক্রম সবার সামনে প্রকাশিত হওয়ার পর নানা প্রতিক্রিয়া দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।


বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনিম হাসান ভূঁইয়া বলেন, করোনার কারনে কিংবা রমজানের বন্ধে এর আগে হয়তো ভালোভাবে বিশ্ববিদ্যালয় দিবস করা যায়নি। কিন্তু এবার সুযোগ থাকে সত্ত্বেও এটা করা হচ্ছে না। এরকম সিদ্ধান্ত প্রহসনের সামিল! এগুলোই যদি করতে হতো তাহলে ১৪ সদস্যের কমিটি কেন করা হলো! একটা সাংস্কৃতিক সন্ধ্যা হলে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র-জুনিয়র ব্যাচের একটা মিলন মেলা হতো সেটা এখন সম্ভব হচ্ছে না।


এর আগে গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীকে আহ্বায়ক করে ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটি  আগের মতোই র‍্যালি, কেক কাটা, পায়রা উড়ানো ও মুক্তমঞ্চে আলোচনা সভা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখেছে তাদের কার্যক্রম। 


 এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপনের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, আমরা প্রশাসনকে যেসব প্রোগ্রামের জন্য বাজেট দিয়েছি সেগুলো পেয়েছি। কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য এই স্বল্প সময়ে কোন স্পন্সর পাইনি। তাই এটা হবে না। 


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়েছি তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা কি আয়োজন করেছে। সেসব দেখে আমরা এই পরিকল্পনা করেছি। আর এই পরিকল্পনার সাথে কমিটির সবাই সহমত পোষণ করেছে। কমিটিই আয়োজন স্বল্প পরিসরে করতে চেয়েছে। এছাড়া আগের তুলনায় আমি বিশ্ববিদ্যালয়ে সকল প্রোগ্রামের জন্য বাজেট কয়েকগুণ বাড়িয়েছি।


তিনি আরো বলেন, সাংস্কৃতিক সন্ধ্যার ব্যাপারে আমিও একমত ছিলাম। কিন্তু স্পন্সর না পাওয়ায় এটা করা যাচ্ছে না। কোন বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যারা বিশাল বাজেট খরচ করে কনসার্ট করে। আমি টাকা খরচ করবো না কেন ! এই টাকা তো সবার টাকা। তবে চাহিদার সাথে সাথে কত টাকা আছে সেটাও দেখতে হবে।


উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ মে বাংলাদেশের ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৬ বছর শেষে ১৭ বর্ষে পদার্পন করবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com