শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে ৩ দিন ব্যাপি কবি নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু

ত্রিশালে ৩ দিন ব্যাপি কবি নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

২৫ মে বিকালে ময়মমসিংহে ত্রিশালের ময়মনসিংহের জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা:আহমার উজ্জামান (পিপিএম,সেবা),ময়মনসিংহ,ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার,প্রফেসর ড. এ.কে.এম শামসুদ্দিন চৌধুরী, বাংলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,ত্রিশাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মো: আকতারুজ্জামান।এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবন্দ, নজরুল অনুরাগী ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com