শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন

রাজশাহীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন


রাজশাহী প্রতিদিন

রাজশাহী নজরুল পরিবারের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে নগর ভবনের সরিৎদত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা ও সম্মান দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সবাইকে গুরুত্বসহকারে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে হবে।

একাডেমি পড়াশোনার বাইরে সবাইকে গল্প, কবিতা, উপন্যাস পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একাডেমিক পড়াশোনার বাইরে আমরা যত বেশি বই পড়বো, তত বেশি জানতে পারবো। 


তিনি আরো বলেন, আমাদের কষ্ট লাগে এখনো রাজশাহীতে আমাদের জাতীয় কবির কোন ম্যুরাল তৈরি হয়নি। যদি জাতীয় কবির ম্যুরাল থাকতো তাহলে সেখানে আমরা আজকে শ্রদ্ধা জানাতে পারতাম। আশা করি ভবিষ্যতে রাজশাহীতে কবি কাজী নজরুল ইসলামের ম্যুরাল স্থাপন করা হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. গুলনাহার বেগম। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী নজরুল একাডেমির প্রাক্তন সভাপতি আরিফা বেগম, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com