শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে ৮৩০ কেন্দ্রে ৮৫৫৪৮ শিশুকে ভিটামিন “এ প্লাস” ক‌্যাপসুল খাওয়ানো হবে

ঝালকাঠিতে ৮৩০ কেন্দ্রে ৮৫৫৪৮ শিশুকে ভিটামিন “এ প্লাস” ক‌্যাপসুল খাওয়ানো হবে


ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি

ঝালকাঠিতে ৮৩০ কেন্দ্রে ৮৫৫৪৮ শিশুকে ভিটামিন “এ প্লাস” ক‌্যাপসুল খাওয়ানো হবে। এ বিষয়ে জাতীয় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন প্রথম রাউন্ড সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৫ মে) বেলা ১১টায় সিভিল
সার্জন অফিসের সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। আগামী ৪ থেকে ৭জুন ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১০১৬৫ জন শিশুকে নীল রংয়ের ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৭৫৩৮৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ৮৩০টি কেন্দ্রে ১৬৪৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

এদের মধ্যে সরকারী ৩৬৬জন মাঠ কর্মী এবং অন্যান্য বেসরকারী ১২৮২ জন স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করবেন।


সিভিল সার্জন ডা: শিহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পিয়ারা বেগম, ডা: মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন। এতে ঝালকাঠির ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com