শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নলছিটিতে অপরাজিতাদের মতবিনিময় সভা

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নলছিটিতে অপরাজিতাদের মতবিনিময় সভা


ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্করের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা  খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিসুল রহমান খান হেলাল,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আকন,রুপান্তরের  ক্যাপাসিটি বিল্ডিং কো-অরডিনেটর ঝুমু কর্মকার প্রমুখ। 


এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর  জাতীয় পার্টির সভাপতি লিয়াকত হোসেন লিকু,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা বেগম  প্রমুখ উপস্থিত ছিলেন, মহিলা দল সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ। 


আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com