শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের জামানতের টাকা ফেরত দিতে কালক্ষেপন

মাধবপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের জামানতের টাকা ফেরত দিতে কালক্ষেপন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

গত ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পদে নির্বাচন করার পর প্রায় ৫ মাস অতিক্রান্ত হতে চললেও এখনো প্রার্থীরা তাদের জামানতের টাকা ফেরত পাচ্ছেন না। জামানতের টাকা উত্তোলনের জন্য উপজেলা নির্বাচন অফিসে গেলেও নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নিয়ম অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাওয়া প্রার্থীরা মনোনয়ন ফরমের সাথে জমা দেওয়া জামানতের টাকা ফেরত পেয়ে থাকেন।

মাধবপুরের ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারীদের অনেকেই জামানতের টাকা ফেরত না পাওয়ার কথা জানিয়েছেন। ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামাল মিয়া জানিয়েছেন বেশ কয়েকদিন নির্বাচন অফিসে গিয়েও নিজের জামানতের টাকা তুলতে পারেননি তিনি।

৮ নং বুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শফিক মিয়া জানান উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে একটি কাগজ ধরিয়ে দিয়ে হিসাবরক্ষণ অফিসে পাঠানো হলেও কোনো টাকা তিনি পাননি।তার ইউনিয়নে আর কেউ এ পর্যন্ত জামানতের টাকা পাননি বলেও তিনি জানান।বুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জহরলাল সাহাজী জানান,তিনিও এখনো জামানতের টাকা ফেরত পাননি।

উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলামকে অনেকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।জেলা নির্বাচন অফিসার মোঃ সাদেকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,এরকম হওয়ার তো কথা নয়।আরো আগেই তো প্রার্থীদের জামানতের টাকা ফেরত পাওয়ার কথা।তিনি বিষয়টি দেখবেন বলেও জানান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com