শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ভস্মীভূত অসহায় পরিবারের পাশে ইউএনও

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ভস্মীভূত অসহায় পরিবারের পাশে ইউএনও


চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে পাঁচ পরিবারের ভস্মীভূত বসতঘর পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।২৫শে বুধবার সকালে চন্দনাইশ পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডে,রহমানিয়া ব্রীজের উওর পূর্বপাশে,দুলার মার বাড়ী এলাকায় মঙ্গলবার এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে নগদ ২লক্ষ টাকা,ঘরের আসবাবপত্র,কাপর-চোপড়,প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ৭/১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। মাগরিবের পর পর লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পরবর্তীতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নি সংযোগ হয়ে টিনের ছাউনী ও বাশেঁর বেড়ার ৫টি বসতঘরে আগুণ ছড়িয়ে যায়।

এতে স্থায়ী বাসিন্দা মো.আবদুল মালেক,আবদুল খালেক,আবদুল মান্নান,আবদুল ছালাম,আবদুল শুক্কুর উভয়ের পিতা মৃত আলী মিয়ার ৫ সন্তানের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় এলাকাবাসী ও চন্দনাইশ ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে পানি ছিটিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এব্যপারে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন কর্মকর্তা মো. শাহ আলম খান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা পানি ছিটিয়ে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ইউএনও নাছরীন আক্তার জানান আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে খোঁজ খবর নিয়ে উপজেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আপাতত তাৎক্ষণিক সংকট কাটিয়ে উঠার জন আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছি।সেই সাথে ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাবরে বিষয়টি অবহিত করেছি, ভুক্তভোগী পরিবারগুলোর পূর্নবাসনের জন্য মন্ত্রনালয় হতে আর্থিক সহায়তা এসে পৌঁছালে আমরা দ্রুত পরবর্তী পদক্ষেপ নিব।

অগ্নিকাণ্ডে ভষ্মিভুত পরিবারের বসতবাড়ি পরিদর্শনকালে ইউএনও’র সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোলেমান ফারুকী ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com