শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রতিমন্ত্রীর নিদের্শে মাধবপুরে অসহায় নারীকে ঢেউ টিন উপহার দিলেন প্রশাসন

প্রতিমন্ত্রীর নিদের্শে মাধবপুরে অসহায় নারীকে ঢেউ টিন উপহার দিলেন প্রশাসন


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি


হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধবপুর প্রতিনিধি শংকর পাল সুমনের ফেসবুকে পোস্ট দেখে বিমান প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি’র নিদের্শে বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে দিকে অসহায় নারীকে ৩’বান ঢেউ টিন নগদ ৩ হাজার ৫শত টাকা দিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। 


জানা যায়, গত ১২ মে  সাংবাদিক শংকর পাল সুমন ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। সেখানে উল্লেখ করা হয় অসহায় নারীর জীবন যাপন নিয়ে। ওই নারী উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের অসুস্থ  নৃপেন্দ্র পালের স্ত্রীকে নীলিমা পাল একটি ভাঙ্গা ঘরে বসবাস করে আসছে অনেক দিন যাবত। অসহায় নারী জানায়, পরিবারের একমাত্র উপার্জন করা তার স্বামী অনেক দিন ধরে অসুস্থ হয়ে ঘরে পরে আছে। ভাঙ্গা ঘরে বৃষ্টি পানি পরে সব ভিজে যায় রাতের বেলায় ঘুমাতে পারি না। আমার অভাবের সংসার এক ছোট ছেলের উপার্জন টিক মতে খেতে পারি না ঘর কি করে মেরামত করব। 


উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান সাংবাদিক শংকর পাল সুমন ফেসবুকে অসহায় নারীকে নিয়ে একটি স্ট্যাটাস দেন ওই পোস্টের ভিত্তিতে খোঁজ নিয়ে বৃহস্পতিবারের ওই নারীকে বিমান প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলীর নির্দেশে ৩বান টিন ও নগদ ৩৫০০ টাকা প্রদন করা হয়।

দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক শংকর পাল সুমন জানান  এ বিষয়ে আমাদের এলাকার দক্ষিণ সুরমার নীলিমা পাল ভাঙ্গা ঘরে বসবাস করে এটা নিয়ে ফেসবুকে পোস্ট দেই। উপজেলা নির্বাহী অফিসার ফেসবুকের পোস্ট দেখে প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে ৩বান টিন ও নগদ টাকা প্রদান করে। তিনি আরও জানায় ফেসবুকে পোস্ট দেখে মানবিক সহযোগিতা হাত হাত বাড়িয়ে দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ওই নারীকে ৩ হাজার টাকা ও মাধবপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী  সুজন রায় ২ হাজার টাকা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com