শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ২০২২-২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) ক্লাবটির ফ্যাকাল্টি এডভাইজর মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান এবং ক্লাব উপদেষ্টা জাহিদুল ইসলাম, সহ-উপদেষ্টা জনি পল ও সদ্য বিদায়ী সভাপতি সাবরিনা আলম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের  ১২ তম ব্যাচের শিক্ষার্থী কাউসার আহমেদ বাঁধনকে সভাপতি এবং ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আরিফা আক্তার তানজিনাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটিতে সহ -সভাপতি হিসাবে আছেন মো. নুরুল হুদা, ক্লাব কার্য সম্পাদক হিসাবে আছেন মেহেনীগার আলম, সহকারী সাধারণ সম্পাদক লাবিবা ইসলাম।

এছাড়াও কমিটিতে দায়িত্ব প্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক মো. মেহেদি হাসান মানিক, ক্যারিয়ার এম্বাসেডর  সাদিয়া আফরিন, মানব সম্পদ সম্পাদক কামরুন নাহার পলি, অনুষ্ঠান ব্যাবস্থাপনা সম্পাদক ফারহানা ইসলাম, কর্পোরেট বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং পি আর এন্ড মিডিয়া বিষয়ক সম্পাদক মো. আল রহিম।

উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com