শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরের আঞ্চলিক ভাষাকে তুলে ধরতেন চান “Taleb-ভাইজান”

রংপুরের আঞ্চলিক ভাষাকে তুলে ধরতেন চান “Taleb-ভাইজান”

নিজস্ব প্রতিবেদক

কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল মোতালেব। ভিডিও বানিয়ে আনন্দ দেন অনেক মানুষকে। রংপুরের আঞ্চলিক ভাষায় ফানি ভিডিও বানান তিনি।

ফানি ভিডিও বানানো শুরু করেছেন ৫ মাস আগে, তবে ৪ বছর ধরে ইউটিউবিং করছেন। ভিডিও বানানোর পাশাপাশি টুকটাক ফ্রিল্যান্সিংও করেন তিনি।

নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। প্রথম প্রথম পরিবারের লোকজন বিভিন্ন মন্তব্য করলেও এখন উৎসাহ দেয়। এছাড়াও জলঢাকাবাসীর কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

ইসমাইল নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে অনুপ্রেরণা পেয়ে ভিডিও বানানো শুরু করেছিলেন। সেই অনুপ্রেরণা থেকে ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তার ফেসবুক পেজের নাম “Taleb-ভাইজান”। ফেসবুক এবং ইউটিউব দু’জায়গায় কাজ করছেন তিনি।

তার এই পথচলার গল্প নিয়ে প্রতিবেদকের সাথে কথা হয় মোতালেব এর।

তিনি বলেন, “আমার ভিডিওর মাধ্যমে সমাজের বিভিন্ন ব্যাধি মানুষের কাছে তুলে ধরতে চাই এবং আমাদের উত্তরবঙ্গের যে আঞ্চলিকতা সেটা নিয়ে কাজ করতে চাই। অনেক বিভাগের অনেক অঞ্চলের ভাষায় কন্টেন্ট ক্রিয়েটর আছে কিন্তু আমাদের রংপুরের ভাষায় কোনো ক্রিয়েটর নাই। তাই আমার চিন্তা ভাবনা যে আমাদের রংপুর তো কোন দিক দিয়ে পিছিয়ে নয়, তাহলে এই ভাষায় একজন ক্রিয়েটর কেন থাকবে না?”

রংপুরের আঞ্চলিক ভাষাকে সারাবিশ্বে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com