শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি


নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে জুঁই আক্তার নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বালিচাঁন্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু জুঁই আক্তার একই গ্রামের মোঃ মাসুম মিয়ার মেয়ে।


শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ধানের কাজে ব্যস্ত পরিবারের লোকজন। দুপুরের দিকে শিশু জুই বাড়ির সামনে খেলাধুলা করছিলো।  খেলা শেষে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় জু্ঁই। গোসলের এক পর্যায়ে জুঁই পুকুরের পানিতে ডুবে যায়। জুইঁ পানির নিচে তলিয়ে যাচ্ছে এমন দৃশ্য দেখে কয়েকজন  দৌঁড়ে এসে পরিবারের লোকজনদের খবর দেয়। সকলেই ছুটে গিয়ে শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


এ বিষয়ে দুর্গাপুর থানা ওসি মোঃ শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com