শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভুমিদস্যু ও মাদক কারবারি কর্তৃক ফটো সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলা

ভুমিদস্যু ও মাদক কারবারি কর্তৃক ফটো সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

 চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গুতে কর্মরত ফটো সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শনিবার (১৪ মে) হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলীতে হামলার শিকার হয়েছেন। এ বিষয়ে তিনি হাটহাজারী থানায় লিখিত অভিযোগ করেছেন। 


লিখিত অভিযোগে জাহাঙ্গীর আলম বলেন, হাটহাজারীতে বেশ কিছুদিন যাবত পাহাড়ি ভুমির মাটি কেটে বিক্রি করছে পরিবেশ ধ্বংসকারী ভূমিদস্যু ও মাদক কারবারিরা। ঘটনার দিন পেশাগত দায়িত্ব পালন করতে পাহাড় কাটার ছবি তুলতে গিয়ে পরিবেশ ধ্বংসকারী ভুমিদস্যু ও মাদক কারবারি কর্তৃক হামলার শিকার হন তিনি। হামলাকারীরা তার ঘরে এসেও হামলা করেছেন বলেও তিনি অভিযোগ উল্লেখ করেন।


ফটো সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম বলেন তিনি বর্তমানে নিরাপত্তা হীনতায় ও হুমকির মুখে রয়েছেন। হামলার শিকার হয়ে থানায় অভিযোগ করার ফলে হামলাকারীরা আরো বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন ।


এদিকে ফটোসাংবাদিক হামলার শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে সাংবাদিক মহলে প্রতিবাদের ঝড় ওঠে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের কর্মরত বিভিন্ন সাংবাদিক ও একাধিক সাংবাদিকদের সংগঠন।


এ ব্যাপারে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ বলেন, আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।চট্টগ্রাম রিপোর্টাস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com