শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে পত্রিকা হকারকে দু’টি বাইসাইকেল দিলেন রিক্সাচালক

দুর্গাপুরে পত্রিকা হকারকে দু’টি বাইসাইকেল দিলেন রিক্সাচালক


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সুজিত সাহা নামে এক পত্রিকার হকার ও তার ছেলে নিরব সাহা (দুজনকে,দু’টি) সাইকেল দিলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া।


রবিবার সকালে প্রেসক্লাব চত্বরে হকার সুজিত সাহার কাছে বাইসাইকেলগুলো তুলে দেন রিক্সাচালক তারা মিয়া।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি তোবারক হোসেন খোকন,সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার,সিনিয়র সাংবাদিক মোঃ মোহন মিয়া,সাবেক প্রেসক্লাবে সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক আল নোমান শান্ত প্রমুখ। 


সুজিত সাহা দীর্ঘ দিন যাবৎ দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাইসাইকেলে করে বিভিন্ন পত্রিকা বিক্রি করছেন। উপজেলার ছোট-বড় সবাই তাকে এক নামে চিনে পত্রিকা বিক্রেতা সুজিত দাদা। নতুন বাইসাইকেল হাতে পেয়ে সুজিত সাহা ও ছেলে নিরব খুশী হয়েছেন খুবই। 


এছাড়াও রিক্সাচালক তারা মিয়া দীর্ঘ ৭ বছর যাবত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী,খেলাধুলার জিনিস পত্র ও অসহায় মানুষ কে সাহায্য সহযোগিতা করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com