কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ফ্ল্যাট বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত ৬ মে (শুক্রবার) দুপুর ১ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘হাজী ভিলায়’ এ ঘটনা ঘটে। ঐ বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে থাকায় আইন বিভাগের প্রভাষক সাদিয়া তাবাসসুম এবং কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদিতি সরকারের বাসা খালি থাকায় এই চুরির ঘটনা ঘটে। এতে আইন বিভাগের প্রভাষক সাদিয়া তাবাসসুমের বাসা থেকে ল্যাপটপ এবং কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদিতি সরকারের বাসা থেকে স্বর্ণালংকার চুরি হয়। এই ঘটনায় ভবনের মালিক হাজী ফরিদ উদ্দিন সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। কোটবাড়ি পুলিশ ফাড়িঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কোটবাড়ি পুলিশ ফাড়িঁর আইসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনা তদন্তের জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাপারটি তদন্তাধীন আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মাহাবুবুল হক ভূইঁয়া বলেন, এ ধরণের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।
Leave a Reply