শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নীলগাই উদ্ধার অতপর: বিজিবি’র সামনে জবাই করলেন এলাকাবাসি

নীলগাই উদ্ধার অতপর: বিজিবি’র সামনে জবাই করলেন এলাকাবাসি


রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া উত্তর মন্ডলপাড়া এলাকায় গ্রামবাসিরা একটি নীলগাই উদ্ধার করে জবাই করেছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় এঘটনাটি ঘটে।জানা গেছে এদিন সকালে এলাবাসিরা একটি নীল গায় দেখতে পায়। গাইটিকে ধরার জন্য অনেক ছুটা ছুটি করে। এক পর্যায়ে নীলগাইটি  হাঁপিয়ে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। গাইটি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে মরে যেতে পারে এরকম ভেবে গ্রামবাসিরা  দু’জন বিজিবি সদস্যের উপস্থিতিতে গাইটিকে জবাই করে ফেলে।তবেএলাকাবাসিরা ধারণা করছে এটি ভারত থেকে বাংলাদেশে এসেছিল।


এ বিষয়ে ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন,আমি শুনেছি, অনেকক্ষন ধরে নীল গায়টিকে গ্রামবাসিরা পিটাপিটি করে এবং গাইটি হ্যাঁপিয়ে গেলে ধরা পড়ে। মরার ভয়ে এলাকাবাসি জবাই করে দেয় আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউএনও স্যারকে বিষয়টি অবগত করি তিনি যা সিদ্ধান্ত নিবেন তাই হবে। 


এ ব্যাপারে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন,চেয়ারম্যান আমাকে খবর দিয়েছে, খবর পাওয়ার সাথে সাথে বন বিভাগের দু’জন কর্মকর্তা ও থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং বিভাগীয় বন কর্মকর্তাকে  জানিয়েছি তিনি সরেজমিনে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। বিজিবি সদস্যদের উপস্থিতিতে জবাইয়ের বিষয়টি জনতে চাইলে তিনি বলেন তাদের সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com