শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় মৃত্যুর ৯ মাস পর ফিরে আসার গুজব, পুলিশ হেফাজতে বৃদ্ধা

গাইবান্ধায় মৃত্যুর ৯ মাস পর ফিরে আসার গুজব, পুলিশ হেফাজতে বৃদ্ধা

গাইবান্ধা প্রতিনিধি


গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানী পাড়ার ৯৫ বছর বয়সী বাছিরন বেগম মারা যাওয়ার ৯ মাস পর ফিরে আসার গুজব ছড়িয়ে পড়েছে। ১১ মে বুধবার ঐ বৃদ্ধাকে দেখতে মৃত বাছিরনের মেয়ে মাজেদা বেগমের বাড়িতে লোকজনেরা  ভিড় জমায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ফিরে আসা কথিত ওই বৃদ্ধাকে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে মাজেদা বেগমের কাছে জানতে চাইলে তিনি   বলেন, বৃদ্ধাকে দেখতে আমার মৃত মায়ের মতো মনে হয়েছে। তাই লোকজন আমার বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু তিনি আমার মা নন।


মাজেদার বড় ভাই গেদা মিয়া বলেন, আমার মা ৯ মাস আগে মারা যান। তার জানাজা পড়ানো হয়। তারপর গাইবান্ধা পৌর কবরস্থানে দাফন করা  হয়েছে। আজ শুনি আমার মা ফিরে এসেছে। ওই নারীর চেহারা আমার মায়ের চেহারার সঙ্গে মিল আছে। এ জন্য লোকজন ওই নারীকে আমার বোনের বাড়িতে নিয়ে যায়। আসলে তিনি আমার মা নন।


স্থানীয়রা জানান, ৯ মাস আগে ডেভিড কোম্পানী পাড়ার বাছিরন বেগম খাট থেকে পড়ে মারা যান। আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাকে যথারীতি দাফনও করেন। হঠাৎ আজ সকালে ছোট মেয়ে মাজেদা বেগমের বাড়ি-সংলগ্ন গাইবান্ধা রেলস্টেশনে আসেন। তার চেহারা ও আচরণ মৃত বাছিরনের মতো হওয়ায় লোকজন বাছিরনের মেয়ে মাজেদা বেগমের বাড়িতে নিয়ে যায়। এরপরই শুরু হয় শহরজুড়ে ব্যাপক আলোচনা।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আনুমানিক ৬০ কি ৬৫ বছরের ওই নারী খুলনা জেলা থেকে গাইবান্ধায় এসেছেন বলে জানিয়েছেন। তিনি বেশ দুর্বল। বেশিক্ষণ কথা বলতে পারেন না। তার নাম পদ্ম বলে জানিয়েছেন তিনি। রেলওয়ে স্টেশন-সংলগ্ন বাড়ির মাজেদা বেগম তাকে তার মায়ের মতো দেখতে মনে হলে কাছে গিয়ে মা ডাকেন। এরপর বেশ কিছু সময় কথাবার্তা বলে তাকে বাড়িতে নিয়ে যান।


তিনি আরও বলেন, কথিত বাছিরনকে থানায় নিয়ে আসা হয়েছে। তার সঠিক পরিচয় জানা গেলে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এটি নিন্তান্তই গুজব। গুজবে কান না দিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com