শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাবেক এমপির নামে নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নামকরণের দাবিতে স্মারকলিপি

সাবেক এমপির নামে নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নামকরণের দাবিতে স্মারকলিপি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য,জমিদাতা,বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ আব্দুর রশিদের নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি স্থাপনা নামকরণের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার সকালে অধ্যক্ষ আব্দুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জেনিফার ফারহানা রশিদের নেতৃত্বে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো.আক্তারুজ্জামানের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সকল জমিদাতার নাম ফলক স্থাপন করার দাবিও জানানো হয়।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নয়া দিগন্তের ত্রিশাল সংবাদদাতা মোখলেসুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক আলমগীর কবীর,ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাংবাদিক এ টি এম মনিরুজ্জামান মনির,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য, ত্রিশাল শাখার সভাপতি আনোয়ার সাদত জাহাঙ্গীর ও ফরহাদ আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com