শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মনোনীত প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

মনোনীত প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত


রাজশাহী প্রতিনিধি


ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু,আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে রাজশাহীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে রাজশাহী ১নং বার ভবনে আয়োজিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


বক্তব্যকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করতে হবে। আমি আশা করি এই প্যানেলের সকলে বিজয়ী হবেন।


তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। অতীতের ন্যায় আগামীতেও আইনজীবীদের কল্যানেও তিনি অবদান রাখবেন বলে আমরা বিশ্বাস করি।


পরিচিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলে সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সৈয়দ রেজাউল রহমান, এ্যাড. মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. শাহ্ মোঃ খসরুজ্জামান, এ্যাড. মোঃ রবিউল আলম বুদু, মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), এফ গ্রুপ আসনের প্রার্থী এ্যাড. মোঃ একরামুল হক। সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com