শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজ গৌরীপুর আন্ত:ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সম্পন্ন

রাজ গৌরীপুর আন্ত:ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সম্পন্ন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে রাজ গৌরীপুর আন্ত:ব্যাচ ক্রিকেটের ৫ম আসর শুরু আগামীকাল বুধবার। এ আয়োজন উপলক্ষে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন। শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও আর.কে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।

২০২২ সালের রাজ গৌরীপুর আন্ত:ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ২০০২ ও ২০০৩ ব্যাচ। এ বছর ১৯৮৬-৮৭ ব্যাচ থেকে ২০২২ ব্যাচ পর্যন্ত মোট ৩০টি এস.এস.সি ব্যাচ অংশগ্রহণ করবে। সিনিয়র ও জুনিয়র ভিত্তিতে ৮টি গ্রুপে বিভক্ত করে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।

যে সকল ব্যাচ অংশগ্রহণ করছে সতীর্থ ১৯৮৭-৮৮, ব্ল্যাক এন্ড হোয়াইট-’৯৩, চ্যাম্পিয়ান্স-’৯৪, ফ্রেন্ডস হাউজ-’৯৬, ক্লাব-’৯৭, দি টারটল রেইস-’৯৮, এসএসসি-’৯৯ ব্যাচ, ইলেভেন বুলেটস-’২০০০, থান্ডার-’০১, চ্যালেঞ্জার-’০২, গ্ল্যাডিয়াটরস-’০৩, ফেরি ফোর-’০৪, টাইগারস-’০৫, রাজ গৌরীপুর সিক্সার্স-’০৬, দি সেভেনস-’০৭, গৌরীপুর রাইডার্স-’০৮, গৌরীপুর স্ট্রাইকার্স-’০৯, ভাইকিংস এক্স-’১০, জিপি লাইন্স-’১১, সতীর্থ-’১২, দি থার্টিন স্কোয়াড-’১৩, ফিউরিয়াস-’১৪, রোয়ার-’১৫, এলিট-’১৬, মাইটি-’১৭, ইনফিনিটি-’১৮, স্ট্রমি-’১৯, ডেস্ট্রয়-’২০, টেরিবল-’২১ ও দি রিভালস-’২২।

আয়োজক কমিটির আহবায়ক মো. রাকিবুল হক রাকিব জানান, টুর্নামেন্টের খেলার সকল প্রস্তুতি সম্পন্ন কিন্তু হঠাৎ বৃষ্টির বিষয়টিতে আমরা উদ্বিগ্ন।

আয়োজক কমিটির উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বুধবার (৪ মে) সকাল ৮ টায় এসএসসি’৯৯ ব্যাচ ও রাজ গৌরীপুর সিক্সার্স এর খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com