গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আহসান হাবীব সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার পল্লী চিকিৎসক আঞ্জু মিয়ার ছেলে।
মঙ্গলবার ( ৩ মে) ঈদের দিন দুপুরে দারিয়াপুর-গাইবান্ধা উপ-মহাসড়কের পাশে মোটরসাইকেল মেকানিক্সের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত যুবক দ্রুত গতিতে নতুন একটি পালসার মোটরসাইকেল নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলের চাকা স্লিপ করে রাস্তায় লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
Leave a Reply