গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগন্জে ঈদুল ফিতরের জামাতে নামাজরত অবস্থায় আখতারুজ্জামান তারা (৫৫) নামে এক মুসুল্লীর মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল জামে মসজিদে ঈদের জামাতে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন মো. আখতারুজ্জামান তারা।
মৃতের ভাতিজা এবিএস লিটন জানান, দ্বিতীয়বারের সিজদায় গিয়ে আর না ওঠায় মুসুল্লী ও স্বজনরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তিনি মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাছপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি বেশ কিছু দিন থেকে হৃদরোগে ভুগছিলেন। এক পুত্র ও এক কন্যার জনক ব্যবসায়ী মো: আখতারুজ্জামান তারার এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply