শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আওয়ামী লীগ নেতা ড. লিটনের দাফন সম্পন্ন

আওয়ামী লীগ নেতা ড. লিটনের দাফন সম্পন্ন

Exif_JPEG_420

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি  ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের দাফন সম্পন্ন হয়েছে। তাঁর প্রথম নামাজে জানাজা রবিবার সকাল ১১.৩০ মিনিটে ময়মনসিংহ আঞ্জুমান মফিদুল ইসলাম ঈদগাঁ মাঠে, দ্বিতীয় জানাজা দুপুর ২টায় গৌরীপুর খেলার মাঠ কেন্দ্রীয় ঈদগাঁয় ও তৃতীয় জানাজা নিজ গ্রাম বারুয়ামারী উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৪ টায় অনুষ্ঠিত হওয়ার পর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।


তাঁর জানাজায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, স্থানীয় সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, নান্দাইল আসনের সাংসদ একে এম আনোয়ারুল আবেদিন খান তুহিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ নুরুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন প্রমুখ। এছাড়াও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  


জানা যায়, শনিবার বিকালে নিজ বাড়িতে স্ট্রোক করলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকাল ৫.২০ মিনিটে মৃত্যু বরণ করেন কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রামের মরহুম হাজী সুলাইমানের ছেলে। তিনি গৌরীপুর আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com