শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে রনি হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ 

বরিশালে রনি হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ 

ব‌রিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম মামুন ওরফে হাত কাটা মামুন ওরফে মামুন মেম্বার ও তার সহযোগী আসামি আফদু হাওলাদার ওরফে আবদুর রবকে নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র‍্যাব-৮।

বেলা ১২ টায় বরিশাল নগরীর রুপাতলিতে র‍্যাব -৮ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেন অধিনায়ক জামিল হাসান। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার (৩০ এপ্রিল) ভোর রাতে নারায়নগঞ্জের রূপগঞ্জে অভিযান চালায়। এসময় বরিশালের বাকেরগঞ্জের চাঞ্চল্যকর রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার আসামি মামুন ও তার সহযোগী আবদুর রবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন মেম্বার এর বিরুদ্ধে অন্তত ২২ টি মামলা রয়েছে। এছাড়া আবদুর রব এর বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। এদের বিরুদ্ধে জমি দখল,চাদাবাজী ও বালু উত্তোলনসহ একাধিক অভিযোগ রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানান অধিনায়ক এডিশনাল ডিআইজি জামিল হাসান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরিশাল র‍্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বাকেরগঞ্জের সোনাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি মোল্লাকে মেম্বার মামুন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনার নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।    

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com