শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে ব্যাতিক্রমী ১ মিনিটে ঈদ বাজার

সাভারে ব্যাতিক্রমী ১ মিনিটে ঈদ বাজার

সোহেল রানা , ঢাকা :


সারি সারি সাজানো নতুন পোশাক। একদল শিশু সেখানে ঘুরে ঘুরে পোশাক পছন্দ করছে। কেউ জামা পছন্দ করছে, কেউ বা শার্ট। শিশুদের সঙ্গে অভিভাবকরাও আছেন। সাজানো পোশাকগুলো কিনতে শিশু কিংবা তাদের অভিভাবকদের ব্যয় করতে হচ্ছেনা কোন টাকা।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যতিক্রমী এই আয়োজন সাজানো হয়েছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায়। ‘উৎসব হোক সবার জন্য’ স্লোগানকে সামনে রেখে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১ মিনিটে ঈদ বাজার নামে এই ঈদ কেনাকাটার আয়োজন করা হয়েছে। সেখানে মাত্র ১ মিনিটেই এলাকার অসহায় দরিদ্র পরিবারের সদস্যরা মনের খুশিতে ঈদের বাজার করছে।

সবার মাঝে হাসি ফোটানোর লক্ষ্যে শনিবার (৩০ এপ্রিল) এই ১ মিনিটে ঈদ বাজার কার্যক্রম উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। পরে প্রায় দেড় হাজার শিশু, বৃদ্ধা, প্রতিবন্ধীসহ অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে পোশাক ও বাজার উপহার দেওয়া হয়েছে।

রোজা নামের ৬ বছরের এক শিশু একটি লাল ফ্রক হাতে পেয়ে খুশিতে তার মাকে জড়িয়ে ধরে। তার সাথে কথা হলে সে বাংলাদেশ বুলেটিন ডটকমকে জানায়, গত ঈদে মাকে বলেছিলাম আমাকে একটা লাল ফ্রক কিনে দিতে কিন্তু মা দেয়নি। আজকে চেয়ারম্যান আংকেল আমাকে লাল ফ্রক দিয়েছেন তাই আমি অনেক খুশি।

এই ১ মিনিটের ঈদ বাজারে কেনাকাটা করতে এসে সুমন ইসলাম নামে এক প্রতিবন্ধী যুবক আপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কন্ঠে তিনি বাংলাদেশ বুলেটিন ডটকমকে বলেন, ‘এখান থেকে শার্ট, জুতা এবং পরিবারের জন্য ঈদের বাজার নিয়েছি। এই শার্ট পরেই ঈদের দিন নামাজে যাব।’

সুমাইয়া নামে এক তরুণীকে দেখা গেছে দূর থেকে অপলক দৃষ্টিতে একটি শাড়ির দিকে তাকিতে থাকতে। পরে সেই শাড়িটিই সে পেয়েছে চেয়ারম্যানের হাত থেকে। সুমাইয়া বাংলাদেশ বুলেটিন ডটকমকে জানায় আমি পাশের ইউনিয়ন আমিন বাজার থেকে এসেছি। আমার জন্য এবং আমার মেয়ের জন্য এখান থেকে শাড়ি ও জামা নিয়েছি। পাশাপাশি চেয়ারম্যান ঈদের বাজার হিসেবে আমাদের মুরগী, পোলাওয়ের চাল, সেমাই ও চিনি দিয়েছেন।

বিষয়টি নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বাংলাদেশ বুলেটিন ডটকমকে বলেন, আমি সবসময়ই অসহায় মানুষকে মন থেকে ভালোবাসি। তাদের ভালোবাসার জোরেই আজকের আমার এই অবস্থান। তাই আমি প্রতি বছরই আমার এবং আমাদের ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করে থাকি। আগামীতে যেনো আরও বড় পরিসরে এমন আয়োজন করতে পারি সেই প্রত্যাশা সকলের কাছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com