শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে বেদে সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সাভারে বেদে সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সোহেল রানা , ঢাকা :

ঢাকার সাভারে কল্যাণমুখী ‘উত্তরণ ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ শে এপ্রিল) বিকেলে সাভারের বংশী নদী সংলগ্ন উত্তরণ পল্লীতে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম ।

এতে উত্তরণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ এর সভাপতিত্বে সাংবাদিক তোফা সানির সঞ্চালনায় ডিআইজি হাবিবুর রহমানের কৃতিত্ব স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো । এর আগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। যার সব উদ্যোগ গ্রহণ করেছে উত্তরণ ফাউন্ডেশন ।

তিনি আরও বলেন, উত্তরণ ফাউন্ডেশন এর সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় । যাকে সারা বাংলাদেশের মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনেন। তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন । আর তার ফলশ্রুতিতে বেদে সম্প্রদায়ের যারা উপস্থিত মানুষগুলোর মধ্যে অনেকেই সু-শিক্ষিত হয়ে উঠেছেন, অনেকে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে পারিবারিকভাবে সচ্ছলতা লাভ করেছেন।

তিনি বলেন, এই উত্তরণ ফাউন্ডেশন এর মাধ্যমে আমাদের ডিআইজি হাবিবুর রহমান স্যার এই কাজ গুলো করেছেন। বিধায় এই জনগোষ্ঠীর বিষয়ে স্যারের কাছে আমাদের আবেদন থাকবে “আপনি যেভাবে এই জনগোষ্ঠীকে প্রতিষ্ঠা করেছেন ; আপনি যেমন এই জনগোষ্ঠীর ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য (ঠার) নামক একটি বই রচনা করেছেন। ঠিক একই ভাবে এই জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে অন্য কোন ভাষায় নামকরণ করা যায় কিনা তার জন্য সকলের পক্ষ থেকে আবেদন রইল।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের মহৎ লক্ষ্য গুলো এই অঞ্চলের যারা মানুষ শিক্ষিত হয়ে উঠেছে তাদেরকে আরও জীবনে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ভাসমান বেদে সম্প্রদায়ের প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী – লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, গুড়া দুধসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী। ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিআইজি হাবিবুর রহমানের ভাগ্নে সাইমন হোসেন সাইফ, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, আল মুসলিম গ্রুপের জেনারেল ম্যানেজার লিটন আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com