শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অতিরিক্ত যাত্রী বোঝাই, বাংলাবাজার ঘাটে দুইটি লঞ্চকে জরিমানা

অতিরিক্ত যাত্রী বোঝাই, বাংলাবাজার ঘাটে দুইটি লঞ্চকে জরিমানা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। সরকারী বিধিনিষেধ  অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বাংলাবাজার ঘাটে দুইটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলা ১১ টার দিকে এমভি সাগর পাড়ে ও এমএল দিপু-১ দুটি লঞ্চের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান।

জানা যায়, ঈদ উল ফিতর  উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বাংলাবাজার-শিমুলীয়া নৌরুট হয়ে ঢাকা থেকে ঘরমুখো যাত্রীরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চে যাত্রীদের চাপও বৃদ্ধি পায়। এদিন দুপুরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে বাংলাবাজার ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রভ  বহন করায় দুইটি লঞ্চকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পুলিশ, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান ঈদকে কেন্দ্র করে যাত্রী সেবা নিশ্চিতে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসসহ পর্যাপ্ত আইন শৃংখলাবাহিনী নিয়োজিত রয়েছে।  সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন করেছে। তাই লঞ্চগুলোকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ বাংলাবাজার ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলীয়া থেকে আসা দুইটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সকাল থেকেই যাত্রীদের চাপ রয়েছে। যাত্রী চাপ সামাল দিতে বাংলাবাজার ঘাট থেকে আমরা খালি লঞ্চ শিমুলিয়া ঘাটে পাঠাচ্ছি।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রী সেবা নিশ্চিতে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসসহ পর্যাপ্ত আইন শৃংখলাবাহিনী নিয়োজিত রয়েছে। সরকারের নির্দেশনা মানাতে ঘাট এলাকায় কঠোর অবস্থানে আছে প্রশাসন। আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com