তানোর(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, (ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারি পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ও ওসি তদন্ত উসমান গনির নেতৃত্বে তানোর থানার পুলিশ টিম থানাকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে অভিযান।
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের মাধ্যমে এসআই (নিঃ) মোঃ শাহাদৎ হোসেন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ১০ (দশ) গ্রাম গাঁজা সহ আসামী ১. মোঃ সবুজ আলী (২৪), পিতা-মোঃ এমাজ উদ্দিন, সাং-সিধাইর (উত্তরপাড়া), থানা- তানোর, জেলা –রাজশাহীকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-৩৪, তারিখ-২৭/০৪/২০২২ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯(ক) রুজু হয়। GR-W/A পরোয়ানা মূলে ১. শ্রী কাজল সিং, পিতা-মৃত কালিপদ সিং, সাং-তালন্দ পাহাড়ীপাড়া, উভয় থানা-তানোর জেলা-রাজশাহী সহ সর্ব মোট ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করে অদ্য ইং২৮/০৪/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply