শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রেড ক্রিসেন্টের উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রেড ক্রিসেন্টের উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

সোহেল রানা , ঢাকা :

ঢাকার সাভারে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শুক্রবার ( ২৯ এপ্রিল ) বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) হল রুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা জেলা ইউনিটের আওতাধীন সাভার উপজেলা দলের উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান ।

অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক পরিবার ঈদ উপহারের আওতায় এসেছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ, পোলাও চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগীরা। অতিথিবৃন্দরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজিত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ই পি আই) কর্মকর্তা কামরান পারভেজ । বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা জেলা ইউনিট এর যুব প্রধান শান্ত হোসেন রাব্বি, সাভার উপজেলা দলের দলনেতা লিজা আক্তার, উপ দলনেতা আশরাফুজ্জামান ইমন, সেবা ও স্বাস্থ্য বিভাগের উপ বিভাগীয় নেতা আফরিন জাহান আফিফা, যুব সদস্য অর্ঘ্য অর্পণ , অরিন, ঐশী, মমিনুল,শাহীন সহ অর্ধশতাধিক সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com