শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে পুলিশের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাভারে পুলিশের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সোহেল রানা , ঢাকা :

ঢাকার সাভারে ২৫০ জন দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় সাভার সরকারি কলেজ মাঠে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম ।

ঈদ উপহারের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াঁজ, সেমাই, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ।

ঈদ সামগ্রী বিতরণ কালে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা প্রতি বছর দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি । এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একটি পরিবার যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে উদ্দেশ্যেই আমাদের এই সল্প প্রয়াস।

ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, যানজট নিরসনে আমরা প্রথমেই চেষ্টা করেছি রাস্তার দুই পাশে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে। যে সমস্ত জায়গায় রাস্তাঘাট ভাঙ্গা ছিল তা সংশ্লিষ্টদের নিয়ে মেরামতের ব্যবস্থা করেছি। যেসব স্থানে সমস্যা হওয়ার কথা তা আগে থেকেই নিরসনের সর্বাত্মক পদক্ষেপ রাখা হয়েছে।

এছাড়াও ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশে ডিএমপি, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর টাঙ্গাইল জেলা পুলিশসহ সবার সমন্বয় করা হয়েছে। যে সমস্ত জায়গায় আমাদের সীমানা রয়েছে, সে সমস্ত জায়গায় তাৎক্ষণিক সমস্যা নিরসনে ছোট ছোট টিম করে দেওয়া হয়েছে। এই সমস্ত জায়গায় চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন থাকবে ।

পুলিশ সুপার আরো বলেন, সমন্বয়ের মাধ্যমে পুলিশ দুই ভাগে কাজ করবে । রাস্তায় কোন গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত মেরামতের জন্য পুলিশের পক্ষ থেকে মিস্ত্রিরও ব্যবস্থা করে রাখা হয়েছে ।

তিনি বলেন, ঈদ যাত্রায় কেউ যেন বিশৃঙ্খলা, প্রতিবন্ধকতা ও অপরাধ সংঘটিত করতে না পারে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তার জন্য পুলিশ সর্বদা সতর্ক রয়েছে । ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় সবাই যেন নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা করতে পারে সে ব্যাপারে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো: আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এডমিন) আব্দুল্লাহিল কাফী, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, পৌর কমিউনিটি ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক আনতাজ আলী, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com