শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ পালিত

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ পালিত

রাজশাহী প্রতিনিধি

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘বিনা খরচে নেন আইনী সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা।’ রাজশাহীতে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিবসটি নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়।


সকালে জজ কোর্ট এলাকায় পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আছাদুজ্জামান। পরে জজ কোর্ট থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জজ কোর্টে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল দশ’টায় জেলা জজ কোর্ট চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করেন।


সভাপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। একটি সোনার বাংলা গড়ার জন্য প্রয়োজন সঠিক আইন প্রণয়ন। সরকার যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছে। আইনের চোখে সকলেই সমান। তিনি বলেন, আজকের সমাজে যারা দুর্বল তাদের আইনী সহায়তা দিতেই আজকের এই আয়োজন। লিগ্যাল এইড সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে হবে, তাদের সহায়তার আওতায় আনতে হবে।


আলোচনা সভার শেষভাগে দুই জন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইন পেশায় নিযুক্ত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। জনসাধারণকে সচেতন করতে ২০১৩ সাল থেকে লিগ্যাল এইড দিবস পালন করা  হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com