শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে মধ্যরাতে আগুনে ৩ দোকান পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

রাজাপুরে মধ্যরাতে আগুনে ৩ দোকান পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি


ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে মধ্যরাতে একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পোশাকের দোকান, টেইলার্স ও একটি মসলা ভাঙানোর মিল পুড়ে গেছে বলে জানা গেছে।


বুধবার রাত দেড়টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পূর্ব কানুদাসকাঠি গ্রামের নলবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থদের দাবি, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন, মিল মালিক আমির হোসেন মাস্টার এবং কাপড়ের দোকানের মালিক ও টেইলার্সের মালিক মোহাম্মদ ফারুক গাজী।


রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোহাম্মদ ফারুক হোসেন জানান, মধ্যরাতে খবর পেয়ে আমরা এক ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। স্থানীয় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুমা আক্তার জানান, টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


দর্জি মোহাম্মদ ফারুক গাজী জানান, ঈদ উপলক্ষে তার দোকানে অনেক পোশাক তৈরির অর্ডার ছিল। তার সব কাপড় পুড়ে গেছে। এই অল্প সময়ে কাস্টমারদের কাপড় কিনে দেয়ার সামর্থ নেই তার।


চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ জানান, ঈদের আগ মুহুর্তে এ দুর্ঘটনার ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব না। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার যথাসাধ্য চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com