বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় জেলা পুলিশের ইফতার, বিশেষ মেহমান এতিম ছাত্ররা

গাইবান্ধায় জেলা পুলিশের ইফতার, বিশেষ মেহমান এতিম ছাত্ররা

          
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে বিশেষ মেহমান ছিল এতিম শিশুরা।  

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা পুলিশ লাইন্স চত্বরে সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর শাহ্জামাল এতিমখানার ছাত্রদের বিশেষ মেহমান হিসেবে আমন্ত্রণ জানানো হয়। 


জাকজমকপূর্ণ এমন ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে ছোট্ট এতিম শিশুরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায়।ইফতার অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।


 তিনি বলেন, প্রতিবছর জেলা পুলিশ সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজনদের নিয়ে ইফতারের আয়োজন করে থাকে। এ বছরও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচার বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি এতিম শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছে ।


 তারই অংশ হিসেবে আজকের ইফতার মাহফিলে এতিম শিশুদের বিশেষ মেহমান হিসেবে সম্মান জানানো হয়। 
ইফতার মাহফিলে গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামছুল আলম হিরু সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, পৌর মেয়র মতলুবর রহমানসহ জেলা-উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com