শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেধাবৃত্তি প্রদান করলো কুবির সিএসই বিভাগ

মেধাবৃত্তি প্রদান করলো কুবির সিএসই বিভাগ


কুবি প্রতিনিধি


প্রতি বছরের মতো এবারও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সোমবার (২৫ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈনের উপস্থিতিতে এ বৃত্তি প্রদান করা হয়। 


জানা যায়, প্রতিবছর বিভাগের মৃত শিক্ষার্থী তারেক-শাওনের নামে সিএসই সোসাইটি থেকে ৩ জনকে ও এলান টিউরিং-এডা বাইরেন দুই বিজ্ঞানীর নামে বিভাগের পক্ষ থেকে বৃত্তি প্রদান করে আসছে বিভাগটি। গত বছর করোনা মহামারির কারণে বৃত্তি প্রদান সম্ভব হয় নি। ফলে এই বছর মোট ১২ জনকে বৃত্তি প্রদান করা হয়।


এ ব্যাপারে বিভাগের সভাপতি ড. পার্থ চক্রবর্তী বলেন, বৃত্তির আবেদন ফরমের মাধ্যমে সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করি। যারা কৃষকের সন্তান, পারিবারিকভাবে অসচ্ছল ও রেজাল্ট ভালো তাদেরকে এ বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীরা যাতে পড়ালেখার প্রতি আরও বেশি উৎসাহিত হয়ে সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারে সে লক্ষেই এ বৃত্তির আয়োজন।


বৃত্তি প্রদানের সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বিভাগের সভাপতি ড. পার্থ চক্রবর্তীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আইকিউএসির নব নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com