শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


জাবি প্রতিনিধি 


বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আয়োজনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 


এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু।স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রদের এত সুন্দর আয়োজনের সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। রোজার প্রতিদান সৃষ্টিকর্তা নিজে দিবেন। তাই, তোমরা দুনিয়ার কাজকর্মের পাশাপাশি পরকালের জন্যও কাজ করবে বলে আশা করছি।’


ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সাধারণ ছাত্রদের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছি। যেকোনো অপকর্ম কিংবা অন্যায়ের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ সোচ্চার থাকবে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, জাবির সাবেক আহবায়ক শাকিল উজ্জামান, গণঅধিকারের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ হায়দার, যুব পরিষদের সেক্রেটারি নাদিম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com