শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালন

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালন


গোপালপুর প্রতিনিধি


প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের প্রথম অর্থসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।


 মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকালে তাঁর গ্রামের বাড়ি গোপালপুর উপজেলার নারুচী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।


 বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, খন্দকার আসাদুজ্জামানের কন্যা টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হক, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, খন্দকার আসাদুজ্জামানের ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।

এছাড়াও অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার, গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ভূঞাপুর ও গোপালপুর থানার অফিসার ইনচার্জ, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রয়াত খন্দকার আসাদুজ্জামান ও ওনার সহধর্মিণী কুলসুল জামানের সমাধি জিয়ারত করেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুন নবী রঞ্জু।

উল্লেখ্য, খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৩৫ সালেন ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com