শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তারাকান্দায় র‌্যাবের অভিযানে ৮ কোটি টাকার সাপের বিষ জব্দ,গ্রেফতার -৫

তারাকান্দায় র‌্যাবের অভিযানে ৮ কোটি টাকার সাপের বিষ জব্দ,গ্রেফতার -৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের  চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতররা হলেন-ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মৃত আঃ কাদের ভূইয়ার ছেলে খোরশিদ আলম ভূইয়া (৪৫), মৃত আঃ মজিদের ছেলে আঃ গফুর (৬১),আহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০),রফিক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১৯) ও আব্দুর রশিদের ছেলে রউফ (৩৫)।

ময়মনসিংহে আদালতর পরিদর্শক প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।সাপের বিষ জব্দের ঘটনায় র‌্যাব-১৪-এর ওয়ারেন্ট অফিসার ছানেয়ার বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মাসুরা আক্তার বলেন, রোববার (২৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তা জালাল অ্যান্ড সন্স নামের দোকানে অভিযান চালায় র‌্যাব।এ অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com