শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে ধর্ষণের অভিযোগে মামলা,গ্রেপ্তার ১

দুর্গাপুরে ধর্ষণের অভিযোগে মামলা,গ্রেপ্তার ১


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি


নেত্রকোনার দুর্গাপুরে শিশু দুই সন্তানের মাকে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে । ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন গত(২৩ এপ্রিল) শনিবার রাতে দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের মদুয়াকোনা গ্রামে।

ঘটনার পরদিন(২৪ এপ্রিল) রবিবার দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আলামিন(২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ওই গৃহবধুর ২টি সন্তান রয়েছে। অভিযুক্ত আলামিনও বিবাহিত।


গ্রেফতারকৃত আসামী আলামিন উপজেলার পাইকুড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবার আলামিন(২৭)কে আসামি করে মামলা দায়ের করেছেন।  


অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৩ এপ্রিল)  শনিবার আনুমানিক রাত ৯টার দিকে গূহবূধু তার সন্তান কে বাপের বাড়ি থেকে আনতে যাওয়ার পথে রাস্তায় আলামিন আটকিয়ে জোরপূর্বক ভাবে মুখ চেপে পাশ্ববর্তী একটি ভাঙা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এ সময় ওই গৃহবধূ চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসে আলামিন পালিয়ে যায়। পরে গৃহবধূকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।


ভুক্তভোগী গৃহবধূর মা জহুরা বেগম জানান,আমার ২ নাতি আমাদের বাড়িতে ছিলো। রাতে তার মা(আমার মেয়ে) তাদের নিতে আসার পথে ওই আলামিন অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। আমরা থানায় মামলা করেছি আমরা এটির বিচার চাই।


দুর্গাপুর থানার নবাগত ওসি মোঃ শিবিরূল ইসলাম বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com