বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে পুলিশের দেয়া ঘরে মাকে নিয়ে ঠাই পেল স্বপন

রাজাপুরে পুলিশের দেয়া ঘরে মাকে নিয়ে ঠাই পেল স্বপন


ঝালকাঠি প্রতিনিধি

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের দেয়া উপহারের পরিবেশ বান্ধব ঘরে মাকে নিয়ে ঠাই পেল ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি এলাকার দিনমজুর স্বপন সরকার।

জেলা পুলিশের সহায়তায় মাথা গোজার ঠাই পেয়ে তিনি খুশি। স্বপন সরকার উপজেলার সাংগর গ্রামের স্বর্গীয় অনন্ত কুমার সরকারের ছেলে। রাজাপুর থানা সূত্রে জানাগেছে, মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ নিদের্শনা বাস্তবায়নে প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মানের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ।

পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য একটি সার্ভিস ডেস্ক স্থাপনেরও উদ্দ্যোগ নেয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে এ উপজেলায় হতদরিদ্র একটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। গত ১০ এপ্রিল গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘর পেয়ে স্বপন সরকার বলেন, আমার মাথা গোজার কোন ঠাই ছিল না, মাকে নিয়ে অন্যের বাড়িতে থাকতাম। বাংলাদেশ পুলিশের দেয়া উপহারের ঘর পেয়ে এখন নিজের একটা ঠাই হয়েছে। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীসহ যাদের জন্য ঘর পেয়েছি সব সময় তাদের জন্য দোয়া করবো। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পুলিশের সহায়তায় এ উপজেলায় একজন অসহায় মানুষকে মাথা গোজার ঠাই করে দিয়েছি এটাই পুলিশের সার্থকতা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com