শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বাড়ি ঘরে হামলা, ভাংচুরের অভিযোগ

গৌরীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বাড়ি ঘরে হামলা, ভাংচুরের অভিযোগ


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম রতন গং এর বিরুদ্ধে বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উল্লেখিত ইউনিয়নের সহনাটি দক্ষিণপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে ইউপি সদস্য আবুল কাশেম রতনসহ ৬ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

অভিযোগের বিবরণীতে জানা যায়, বিবাদীগণের সাথে পূর্ব হইতে বাদীর জমি সংক্রান্ত বিরোধ ছিলো। ৮ বছর পূর্বে ইউপি সদস্য রতনের নিকট হইতে বাদী ৩০ শতাংশ জমি ক্রয় করলে দখল নিলেও রেজিষ্ট্রি হয়নি। জমি লিখে দেয়ার জন্য রতনকে তাগিদ দেয়ায় গত শুক্রবার সকাল ১১ টায় ইউপি সদস্য তার দলবল নিয়ে রেহানার বাড়িতে লোহার রড, লাঠিশোঠা নিয়ে বসতঘরে হামলা করে এবং ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর করে ৭৫ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং বাড়ী সংলগ্ন ভ‚মিতে গাছপালা কেটে নিয়ে যায়। এ ঘটনায় বাদী ফিরাতে আসলে বিবাদী রতন গং তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হাড়ভাঙ্গা জখম করে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবুল কাশেম রতন সাংবাদিকদের বলেন, দুই পক্ষের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য গেলে আমার সামনেই দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক তাদের বাড়িঘরে হামলা করে তবে হামলাকারীরা আমার লোক না। আর জমি বিক্রয়ের বিষয়টি তিনি স্বীকার করে বলেন, ৩০ শতাংশ জমি বিক্রয় করলেও কাগজপত্রের ঝামেলা থাকায় দলিল করে দেয়া হয়নি।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com