শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে যুবলীগের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভারে যুবলীগের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে আওয়ামী যুবলীগ সাভার পৌরসভা শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার(২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় সাভারের রানা প্লাজার সামনে এ ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহমেদ তৌফিক প্রবাল এর সভাপতিত্বে সাভার পৌর যুবলীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।

এ সময় প্রায় এক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ কালে আবু আহমেদ নাসিম পাভেল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে সারা দেশে মাসব্যাপী ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের চলমান কর্মসূচি অব্যাহত রয়েছে ।

এরই ধারাবাহিকতায় আজ সাভারের রানা প্লাজার সামনে সাভার পৌর যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হলো।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর । মানুষকে অভুক্ত না রাখতে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি হাতে নিয়েছেন তা বাস্তবায়নে আমাদের আরো দৃয় ভাবে এগিয়ে যেতে হবে ।

এ সময় সাভার পৌর যুবলীগ নেতা কবির হোসেন, রাজিব ভুঁইয়া মিশু,আহমেদ ফয়সাল নাঈম তূর্য,ফারুক হোসেনসহ সাভার ও আশুলিয়া থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com