বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলার বীর ফাউন্ডেশনের ইফতার মাহফিল

বাংলার বীর ফাউন্ডেশনের ইফতার মাহফিল

সোহেল রানা, ঢাকা

বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও রমজানে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলার বীর ফাউন্ডেশন নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি সংলগ্ন
রয়েল ইন ঢাকা রেস্টুরেন্টে এই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলার বীর ফাউন্ডেশনের উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.শেখ মহ: রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব রেদওয়ান খান বোরহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পানি বিভাগের সাবেক চেয়ারম্যান বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক ড. জিন বোধি ভিক্ষু উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হলে অভ্যর্থনা জানিয়ে অনুষ্ঠান স্থলে নিয়ে যান বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসরামুল হক মিলন।

প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে দৈনিক বর্তমান কথা পত্রিকার উপ-সম্পাদক সাংবাদিক নেতা মোহাম্মদ দিদারুল ইসলাম সবাইকে স্বাগত জানান এবং ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করায় অভ্যাগত অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শুভেচ্ছা বক্তব্যের পর বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিগণ রাষ্ট্রের কল্যাণে বিশেষ অবদান রাখায় বেসরকারি প্রতিষ্ঠান বাংলার বীর ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন।

এ সময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক বর্তমান কথা পত্রিকার উপ-সম্পাদক সাংবাদিক নেতা মোহাম্মদ দিদারুল ইসলাম কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। ইফতার এর পূর্ব মুহূর্তে মোনাজাতে বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনসহ সারা দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন ধর্মীয় একজন মাওলানা। মোনাজাতে জাতির পিতাসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের সকল শহীদ, সাংবাদিকতায় পেশাগত কাজে আত্মবিসর্জন দেয়া সাংবাদিকসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফাউন্ডেশন এর প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com