নওগাঁ প্রতিনিধি
ইফতারির কিছু সময় আগে একটি ভ্যানে করে শহরের নির্দিষ্ট স্থানে শুরু হয় ইফতার বিক্রি। প্রতিদিন অর্ধশতাধিক (৫০ জন) নিম্নআয়ের মানুষ এই ইফতার কিনছেন। প্রতি প্যাকেটে থাকছে নির্দিষ্ট পরিমাণ খিচুড়ি, একটি ডিম, পিঁয়াজু, ছোলা ও খেজুর। বর্তমান বাজারের যার মূল্য প্রায় এক শত টাকা।
ইফতারি নিতে আসা শামিম হোসেন বলেন, গরীব দুঃখী মানুষের জন্য দুই টাকার ইফতার বিক্রয় করেছে ফুড প্যালেস রেস্টুরেন্ট। সারাদিন রোজা রেখে ইফতারি কিনা অনেক কষ্ট এই দুই টাকার ইফতার পেয়ে আমরা অনেক খুশি।
এই বিষয়ে নওগাঁর ফুড প্যালেস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন লিটন বলেন, সমাজের অসোহায় গরীব ছিন্নমূল মানুষের জন্য এই ইফতারের আয়োজন। অনেকে হয়তো বিনা পয়সায় দিলে নাও নিতে পারে সে জন্যই মূলত এই দুই টাকা দাম নির্ধারণ করা হয়েছে যেন ইফতার কিনে নিতে পারে।
Leave a Reply