শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগে স্বামী আটক

স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগে স্বামী আটক


রাজশাহী প্রতিনিধি


রাজশাহী মহানগরীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় আসামীকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীর কাছ থেকে জখমের ঘটনার ব্যবহৃত চাকু উদ্ধার হয়।


গ্রেফতারকৃত হলো মো: সোহানুর রহমান সোহান (২৮)। সে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ গোরস্থান গ্রামের সেলিম শেখের ছেলে।


ঘটনা সূত্রে জানা যায়, ২০১০ সালে তামান্না সরদার উর্মি (২৩) এর সাথে আসামী  সোহানুর রহমান সোহানের বিবাহ হয়। বিবাহের পর হতে আসামীর সাথে উর্মির বিভিন্ন কারণে মনোমালিন্য হওয়ায় ২০১৭ সালে সোহানকে তালাক দেয়। এরপর থেকে সোহান প্রায় সময় উর্মিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল।


গত ১৭ এপ্রিল ২০২২ রাত ৯ টায় উর্মি বোয়ালিয়া থানার নিউমার্কেট হতে রিক্সায় বাড়ী ফেরার সময় হেতেমখাঁ পাঁচতলা মোড়ে পৌঁছালে আসামী সোহান তার পথরোধ করে চাকু দ্বারা শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুত্বর জখম করে। উর্মির পিতা মো: নবাব সরদারের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।


মামলা রুজু পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: মাজহারুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই মো: আবু হায়দার ও তার টিম গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে আজ ১৯ এপ্রিল ২০২২ (১৮ এপ্রিল দিবাগত) রাত আড়াইটায় হেতেমখাঁ গোরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো: সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করে। আসামীর দেওয়া তথ্য মতে হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে পানির ভিতর হতে ঘটনার সময় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করে।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন এডিসি রফিকুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com