শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জমি নিয়ে বিরোধের জেরে পরীক্ষার্থীকে মারধর, পিটিয়ে মায়েরও ভাঙ্গল দু’পা

জমি নিয়ে বিরোধের জেরে পরীক্ষার্থীকে মারধর, পিটিয়ে মায়েরও ভাঙ্গল দু’পা

Exif_JPEG_420


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী খাদিজাতুল কুবরাকে (১৬) মারধর ও তার মা মরিয়ম বেগমকে (৪২) পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায়  ১৮ এপ্রিল সোমবার রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে।


এর আগে ১১ এপ্রিল উপজেলার ডৌহাখলার ইউনিয়নের ছোট-বৃ ডৌহাখলা গ্রামের মা ও মেয়ের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।


মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ডৌহাখলা ইউনিয়নের ছোট-বৃ ডৌহাখলা গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেবের সাথে প্রতিবেশী আবুল হাশিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল প্রতিপক্ষের লোকজন মোতালেবের বাড়ির পিছনে এসে গালি-গালাজ শুর করে। এসময় প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন হামলা করে মোতালেবের মেয়ে খাদিজাতুল কুবরাকে মারধর ও তার স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এ ঘটনায় গত সোমবার মোতালেবের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে গৌরীপুর থানায় আবুল হাশিম সহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।


এ বিষয়ে জানতে চাইলে আবুল হাশিম সাংবাদিকদের বলেন, আমার জায়গা মোতালেবের পরিবার দখল করে রেখেছে। আমি জায়গায় যেতে চাইলে তার স্ত্রী ও মেয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে।  মারধর ও হামলার অভিযোগ সত্য নয়।


গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী বলেন এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com