শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে নির্বাচনী অফিস ভাংচুর মামলায় যুবদল নেতা গ্রেফতার

সাভারে নির্বাচনী অফিস ভাংচুর মামলায় যুবদল নেতা গ্রেফতার


 সাভার প্রতিনিধি

ইউপি নির্বাচনে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ মামলায় আশুলিয়া থানার সাবেক যুবদলের সভাপতি আব্দুল হাইকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে অন্যান্য আসামিদের সাথে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে গতরাতে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতার আব্দুল হাই আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাইনটেকী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। 


খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ হাবীবুর রহমান। সেই মামলায় তিনি তদন্তপ্রাপ্ত আসামি বলে গতকাল তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, ইউপি নির্বাচনে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অফিস ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের  হয়। এই মামলার তদন্ত প্রাপ্ত আসামি হলেন আব্দুল হাই। গতরাতে তিনি মাইক্রোবাসে করে কোথাও যাচ্ছিলেন। খবর পেয়ে  আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড থেকে  তাকে গ্রেফতার করা হয়। 


এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, আব্দুল হাই একটি মামলার তদন্ত প্রাপ্ত আসামি। গ্রেফতার আব্দুল হাইকে ইউপি নির্বাচনে অফিসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com