শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাতিজার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

ভাতিজার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার


সাভার প্রতিনিধি


ভাতিজার দায়ের করা মামলায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। 


মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


আটককৃত ইউপি সদস্যের নাম মোহাম্মদ আলী (৪৫)। তিনি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকার মৃত তবিজ উদ্দিনের ছেলে। তিনি ইয়ারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য। 


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী কয়েক বছর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার ভাতিজা জাহাঙ্গীরের কাছ থেকে আট লাখ টাকা নেন। পরে স্থানীয় সালিশে টাকা ফেরত দেয়ার কথা হলে তিনি একটি চেক প্রদান করেন। তবে একাউন্টে কোন টাকা না থাকায় জাহাঙ্গীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেন।  সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 


আশুলিয়া থানার সহকারী উপ-পরিদশক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com