শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সভাপতি নাফিস, সম্পাদক ভাবনা

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সভাপতি নাফিস, সম্পাদক ভাবনা


রাহাত চৌধুরী, জাবি প্রতিনিধি 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির কার্যকরী পর্ষদ ২০২২-২৩ গঠন করা হয়েছে।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাফিস মাহমুদকে সভাপতি এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভাবনা মুখার্জিকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থী।


সোমবার (১৮ এপ্রিল) ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক ইফতার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সজীব সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক দিলশাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান আনিকা, অর্থ সম্পাদক মাকজুম ওয়াহিদ, প্রযোজনা বিষয়ক সম্পাদক সীজেন সরকার, দপ্তর সম্পাদক হেমায়েত উল্লাহ ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনুব্রত নন্দী, প্রদর্শনী সম্পাদক তানজিনা তাবাসসুম তন্দ্রা, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক নওশিন উলফাত সুকন্যা।


 কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন সাইফুল শামীম, নিবিড়, ঐশী, রাফি, তানহা, সিয়াম ও রাকিব।
জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com