শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনাপোলে মগর আলী হত্যা মামলার গ্রেফতার – ২

বেনাপোলে মগর আলী হত্যা মামলার গ্রেফতার – ২


শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা কাগমারী গ্রাম আওয়ামীলীগের সাধারন সম্পাদক মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ভাতিজা হারুন (৪২) ও শামছুর রহমান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১৮ এপ্রিল) বিকেলে যশোর রেল গেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রধান আসামী হারুন নিহত মগর আলীর ভাই আরব আলীর ছেলে। অপর আসামী সামছুর রহমান কাগমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে বসতবাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়। এতে মগর আলী নামে একজন আওয়ামীলীগ নেতা মারা যায়। ঘটনার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী হারুনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com